ঢাকা এডিটোরিয়াল

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: সিরাজগঞ্জে তারেক রহমান

রাজনীতি||
Share:
গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: সিরাজগঞ্জে তারেক রহমান
সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণকে এসব অপতৎপরতা সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে হবে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে কেউ বিভ্রান্তিকর কথা বলতে এলে দেখামাত্র বলবেন—তোমরা গুপ্ত। যারা বিভ্রান্তি ছড়ায়, তারা বিগত ১৬ বছর কোথাও ছিল না। যারা ৫ আগস্ট পালিয়ে গেছে, তাদের সঙ্গেই এরা তলে তলে যুক্ত ছিল।’ তিনি দাবি করেন, এই চক্র জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয়।

এর আগে একই দিনে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের একাধিক পথসভা ও নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা–টাঙ্গাইল–উত্তরবঙ্গ মহাসড়কের ঘারিন্দা বাইপাসে জেলা বিএনপির নির্বাচনি সভায় তিনি বলেন, ‘কিছু লোক মা-বোনদের কাছে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অনৈতিক কাজের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এবং কেন্দ্র পাহারা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দেশ গঠনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, মানুষের ভাগ্য বদলের দিন। আমরা যদি সবাই সতর্ক থাকি, তাহলে কেউ আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’ তিনি জানান, নির্বাচনে ধানের শীষ জয়ী হলে পরদিন থেকেই উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

টাঙ্গাইল ও উত্তরাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, টাঙ্গাইলের শাড়ি, নামাজের টুপি ও তাঁতশিল্পকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব। পাশাপাশি যমুনা নদীতে ব্যারাজ নির্মাণ, মিলকারখানা স্থাপন, আনারস প্রক্রিয়াজাতকরণ, পাটশিল্প পুনরুজ্জীবনসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।

সিরাজগঞ্জ ও পাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এই অঞ্চলে কৃষি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।’ তিনি কৃষকদের জন্য সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ এবং কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এছাড়া যুবকদের জন্য আইটি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়াবিদ তৈরি, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষকসংকট, চিকিৎসক ও ওষুধের অভাব দূর করার কথাও বলেন তিনি।

বক্তব্য শেষে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাঁদের বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...