ঢাকা এডিটোরিয়াল

কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

রাজনীতি||
Share:
কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার বনানীতে কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা নাজিম উদ্দীন আলম কোকোর জীবনী ও স্মৃতিচারণ করেন।

আরাফাত রহমান কোকো ১৯৭০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পরিবারের সঙ্গে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হন এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তি পান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি আরাফাত রহমান কোকো কেন্দ্রীয় ক্রীড়া সংসদ, জাতীয় জনতা ফোরাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দীন আলম, বিএনপি নেতা শাহজালাল মিয়া সম্রাট, জনতা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মানবাধিকার সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নাজিম উদ্দীন আলম বলেন, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় প্রবাসজীবনে আকস্মিকভাবে কোকোর মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে দেশবাসী গভীর শোকে মুহ্যমান হয়ে পড়ে। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও কোকো মূলত একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। সাদাসিধে জীবনযাপন, মানবিক আচরণ ও প্রচারবিমুখ ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছে স্মরণীয় হয়ে আছেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...