ঢাকা এডিটোরিয়াল

ঈশ্বরদীতে অয়েল মিল কারখানায় আগুন

বিশেষ সংবাদ||
Share:
ঈশ্বরদীতে অয়েল মিল কারখানায় আগুন
ঈশ্বরদীতে অয়েল মিল কারখানায় আগুন

ঈশ্বরদীতে একটি অয়েল মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বহরপুর এলাকার রশিদ অয়েল মিল কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ঈশ্বরদী ও রূপপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ অয়েল মিলের পাশে মেসার্স রিপা কটন মিলস অবস্থিত। দুটি কারখানার মধ্যবর্তী পরিত্যক্ত স্থানে তুলার স্তুপ জমে ছিল। সেখানে কাঠশ্রমিকরা একটি কদম গাছ কাটার কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে—তাদের ফেলে দেওয়া বিড়ি–সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনের ধোঁয়া দেখে অয়েল মিলের শ্রমিকরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

রশিদ অয়েল মিলের এডমিন মো. মিনারুল ইসলাম বলেন, ‘হঠাৎ দেখলাম কারখানার পেছনের ফিল্টার কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে। পাশের কটন মিলের পরিত্যক্ত তুলার স্তুপে আগুন ধরে জানালা দিয়ে আমাদের ফিল্টার কক্ষে ঢুকে পড়ে। এই কক্ষে তেল ফিল্টারের উচ্ছিষ্ট মজুত থাকে, যেগুলো থেকে মোম তৈরি হয়। আগুন লাগতেই দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটেই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।’

মেসার্স রিপা কটন মিলসের শ্রমিকরা জানান, তারা প্রথমে নিজেরাই পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত নন।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো পাওয়া যায়নি। তবে শ্রমিকদের তথ্যানুসারে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত তুলার স্তুপে কাঠশ্রমিকদের কোনো বিড়ি–সিগারেট থেকে আগুন ধরে থাকতে পারে।’

সম্পর্কিত সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন—টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে পীরকে কুপিয়ে হত্যা—দরবারে এখনো ধোঁয়া, এলাকায় আতঙ্ক

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।