ঢাকা এডিটোরিয়াল

আবারও বাবা হচ্ছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

বিনোদন||
Share:
আবারও বাবা হচ্ছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি
আবারও বাবা হচ্ছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এবং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমারের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন অ্যাটলি ও তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলি।

সোমবার (২০ জানুয়ারি, ২০২৬) ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার গর্ভাবস্থার ঘোষণা দেন এই তারকা দম্পতি। পোস্টে কয়েকটি ম্যাটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করে তাঁরা লেখেন,

“আমাদের ঘর আরও উষ্ণ হতে চলেছে নতুন এক সদস্যের আগমনে। আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই।”

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিয়া গর্বের সঙ্গে তাঁর বেবিবাম্প প্রদর্শন করছেন। পাশে হাসিমুখে রয়েছেন অ্যাটলি। বিশেষভাবে নজর কেড়েছে তাঁদের তিন বছর বয়সী ছেলে মীর, যাকে মায়ের মতো ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। এছাড়াও ছবিতে ধরা পড়েছে পরিবারের পাঁচ পোষ্য—বেকি, ইউকি, চক্কি, কফি ও গুফি।

সুখবর প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে ওঠে পোস্টের মন্তব্যঘর। দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ, সামান্থা রুথ প্রভু, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরসহ ইন্ডাস্ট্রির অনেক তারকা দম্পতিকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাটলি ও প্রিয়া। ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাঁদের প্রথম সন্তান মীরের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনের খবরে আবারও আনন্দে ভাসছে অ্যাটলি পরিবার।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...