ঢাকা এডিটোরিয়াল

আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না’: রংপুর-৩ থেকে সরে দাঁড়ালেন আনোয়ারা ইসলাম রানী

রাজনীতি||
Share:
আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না’: রংপুর-৩ থেকে সরে দাঁড়ালেন আনোয়ারা ইসলাম রানী
রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী নির্বাচনের পথে সরে দাঁড়ালেও হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবেন।

প্রচারণার শেষ পর্যায়ে এসে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মানবাধিকারকর্মী আনোয়ারা ইসলাম রানী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার রাতে রংপুর নগরীর নূরপুর এলাকায় ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার’ নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।


রানী স্পষ্ট জানালেন, ‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না।’ তিনি অন্য কোনো প্রার্থীকে সমর্থন জানাননি।

আনোয়ারা ইসলাম রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সব সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তিনি রংপুর-৩ আসন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানালেন, ‘আমি ভোটারদের বিভ্রান্ত করতে চাই না। আমার এই সরে দাঁড়ানো কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি একটি নৈতিক অবস্থান, যাতে ভবিষ্যতে রাষ্ট্র বাধ্য হয় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।


রানী দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আন্দোলন করে আসছেন। নারীদের জন্য যেখানে সংরক্ষিত আসন রয়েছে, সেখানে তৃতীয় লিঙ্গসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনো সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি।

তিনি বলেন, ‘রাষ্ট্র যদি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায়, তবে কাউকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদের বারবার বলা হচ্ছে সমাজ বদলেছে, কিন্তু বাস্তবে রাজনৈতিক কাঠামোতে আমাদের কোনো জায়গা তৈরি হয়নি।’


সংবাদ সম্মেলনে রানী উল্লেখ করেন, এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে অংশ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলেন। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন।

রানী সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আদালত, সংসদ ও রাজপথ-সব জায়গাতেই এই দাবি তুলে ধরা হবে।


সংবাদ সম্মেলনের শেষে তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, পাশে দাঁড়িয়েছেন তা আমি আজীবন মনে রাখব। আমি আপনাদেরই একজন সাধারণ নাগরিক। আজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে একচুলও সরছি না।’

আনোয়ারা ইসলাম রানী দেশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...