ঢাকা এডিটোরিয়াল

আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন

রাজনীতি||
Share:
আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন
আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর তৃতীয় বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমদে বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষ ভোটার বেশি ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জন।ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার ছিলেন। সে হিসেবে গত আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২৯২ জন, নারী ভোটার বেড়েছে ২৫ লাখ ৯ হাজার ৩৭৬ জন এবং এ সময়ে হিজড়া ভোটার বেড়েছে ২৪০ জন। যেসব তরুণ-তরুণী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান বছরে নির্বাচন কমিশন তৃতীয় বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করল—প্রথম তালিকা ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি মঙ্গলবার প্রকাশ করল কমিশন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারস ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সে হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৮০ লাখ ৩ হাজার ৫৫০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। ইসির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে—ডিসেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...